banglahour

যুক্তরাজ্যে চার দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ৮:২০ অপরাহ্ন

চার দিনের সরকারি সফরে আজ সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এ সময় রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি।

এছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের প্রভাবশালী নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে অংশগ্রহণের কথা রয়েছে তার।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ইস্যুতেও অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল