banglahour

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১০:৫৫ পূর্বাহ্ন

সৌদি আরব, ১০ জুন: পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার শুরু হয়েছে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

হজের মূল আনুষ্ঠানিকতা—মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কাবা ঘরের ফরজ তাওয়াফ শেষ করে হাজিরা এখন ধীরে ধীরে মিনায় ফিরে যাচ্ছেন। এ সময় অনেক হাজি পথ হারিয়ে মক্কায় অবস্থিত হজ মিশনে আশ্রয় নিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তবে এদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করেছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে।

হজে অংশ নিতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ১৮৮ জন চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৯ জন সৌদি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট পৌঁছায় ৩১ মে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল