banglahour

গাজা যুদ্ধবিরতি আলোচনায় ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত ট্রাম্পের

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুন: গাজা সংকট নিরসনে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় আলোচনায় ইরান জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১০ জুন) জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গাজা পরিস্থিতি নিয়ে আমাদের, হামাস ও ইসরাইলের মধ্যে বড় পরিসরের আলোচনা চলছে। ইরানও এতে জড়িত রয়েছে। কী ঘটে তা দেখা যাক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জিম্মিদের ফিরিয়ে আনা।” তবে আলোচনায় ইরানের ভূমিকা সম্পর্কে তিনি আর কিছু বলেননি।

এ বিষয়ে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এবং জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করতে ৬০ দিনের একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম সপ্তাহে হামাস ২৮ জন ইসরায়েলি জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেবে, এর বিপরীতে ইসরাইল মুক্তি দেবে ১,২৩৬ জন ফিলিস্তিনি বন্দি এবং ফেরত দেবে ১৮০টি ফিলিস্তিনির মরদেহ।

যদিও ইসরায়েল প্রস্তাবে সম্মতি জানিয়েছে, হামাস এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান আলাদাভাবে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল