banglahour

গাজীপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, নিরাপত্তা বাহিনীর খোঁজ-খবর ও ঈদ শুভেচ্ছা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৮:১৫ অপরাহ্ন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদের আনন্দ ভাগাভাগি ও নিরাপত্তা বাহিনীর খোঁজ-খবর নিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তার সফর।

কারাগার পরিদর্শনের আগে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা ও কোনাবাড়ী থানা ঘুরে দেখেন। দুই থানায় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের কর্মপরিস্থিতি ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন।

কোনাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এসেছি ঈদের শুভেচ্ছা জানাতে এবং সবাই কেমন আছে সেটা জানতে। পাশাপাশি থানাগুলোর অবকাঠামোগত চিত্রও সরেজমিনে দেখছি।”

তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটনের অধিকাংশ থানা বর্তমানে ভাড়া করা ভবনে চলছে। দ্রুত নিজস্ব ভবনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, “নিজস্ব ভবন হলে আধুনিক ও টেকসই অবকাঠামোতে থানাগুলো পরিচালনা করা সহজ হবে।” এছাড়াও পুলিশ সদস্যদের খাবারের মান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল