banglahour

তুরস্কে শান্তি আলোচনার পর গুরুতর আহত যুদ্ধবন্দিদের বিনিময়, আরও ধাপ আসছে

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

তিন বছর পর আবারও শুরু হওয়া তুরস্কের শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন গুরুতর আহত ও অসুস্থ যুদ্ধবন্দিদের বিনিময় সম্পন্ন করেছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উভয় দেশ। বন্দির সংখ্যা নির্দিষ্টভাবে জানানো না হলেও প্রক্রিয়াটি মানবিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বন্দিদের প্রত্যেকেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন এবং এটি শুধুই শুরু। আরও বিনিময় ধাপ সামনে রয়েছে বলে জানান তিনি।

সরকারি ভিডিওতে দেখা যায়, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনারা ‘গৌরব ইউক্রেনের’ স্লোগানে স্বাগত জানাচ্ছেন, অনেকে পতাকায় মোড়ানো। সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, অধিকাংশই গুরুতর আঘাত, সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং ট্রমার শিকার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বন্দিদের প্রথমে বেলারুশে নেওয়া হয়েছে, সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এ বিনিময় ছাড়াও, আগের দিন ২৫ বছরের নিচে বয়সিদের নিয়েও প্রথম ধাপে একটি বন্দি বিনিময় হয়। পাশাপাশি, গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় বন্দি বিনিময়ও সম্পন্ন হয়েছিল।

তবে, শান্তি আলোচনায় এখনও শুরু হয়নি যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া, যদিও এ বিষয়ে সম্মতি হয়েছে দুই পক্ষের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল