banglahour

টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় স্বপ্ন দেখছেন শান্ত, লক্ষ্য অন্তত ষষ্ঠ স্থানে শেষ করা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৪ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি চক্রে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় চক্রে পারফরম্যান্স কিছুটা উন্নত হলেও ১২ ম্যাচে মাত্র ৪টি জয় ও ৮টি পরাজয়ে রেটিং দাঁড়ায় ৩১.২৫ শতাংশ। এর ফলেই প্রথমবারের মতো সপ্তম স্থানে থেকে চক্র শেষ করে টাইগাররা। তবে এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লক্ষ্য ঠিক করেছেন আরও ওপরে ওঠার। বলছেন, “৪ বা ৫ না পারলে অন্তত ৬ নম্বরে যেন শেষ করতে পারি।”

এই লক্ষ্য সামনে রেখেই টাইগাররা শ্রীলংকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। ইতিমধ্যে একদল খেলোয়াড় দেশ ছেড়েছেন, বাকিরা যাবেন আগামীকাল। সিরিজের টেস্ট পর্ব শুরু হবে ১৭ জুন থেকে।

ঈদের আগে ও পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্তরা। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে টাইগার কাপ্তান বলেন, “প্রস্তুতি মোটামুটি ভালো হইছে। আরেকটু ভালো হতে পারতো।”

চ্যাম্পিয়নশিপের গুরুত্ব তুলে ধরে শান্ত বলেন, “এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা বিশ্বকাপের মতো। যদি ভালো করতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে।” তবে তিনি সতর্কও করেছেন, “এ বছর ১২টা টেস্ট ম্যাচ, প্রতিটা দলই শক্তিশালী। সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ আসবে, তবে একসাথে চেষ্টা করলে ভালো ফল সম্ভব।”

এখন অপেক্ষা লঙ্কান মাটিতে টাইগারদের আত্মবিশ্বাস আর প্রস্তুতির বাস্তব পরীক্ষার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল