banglahour

জাতিসংঘের গুম কমিটির প্রতিনিধিদল ঢাকায়

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১১:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশে যেসব গুমের ঘটনা ঘটেছে, সেগুলো তদন্তের জন্য দীর্ঘদিন ধরে ঢাকায় আসতে সরকারকে অনুরোধ জানিয়েও সাড়া পায়নি জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)। অবশেষে প্রথমবারের মতো ঢাকায় আসার সুযোগ পেয়েছে সংস্থাটি। আর সেই সুযোগ কাজে লাগাতে রোববার জাতিসংঘের গুম কমিটির দুই সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সফরকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, গুমসংক্রান্ত কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। এ ছাড়া তারা নীতিবিষয়ক আলোচনায়ও অংশ নেবেন বলে জানা গেছে কূটনৈতিক সূত্রে।

আরও জানা গেছে, জাতিসংঘের প্রতিনিধিদলটি এবার তদন্ত করতে আসেননি। তাদের মূল উদ্দেশ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তার ভিত্তিতে সুপারিশ করা।

এর আগে, গত এক যুগ ধরে গুম নিয়ে তদন্ত করতে বাংলাদেশে সফর করতে চাইছিল ডব্লিউজিইআইডি। তারা প্রথম ২০১৩ সালের ১২ মার্চ সফরের জন্য সরকারকে চিঠি দেয়। এরপর একাধিকবার বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করলেও তখনকার সরকার তাতে কোনো সাড়া দেয়নি। ডব্লিউজিইআইডি বাংলাদেশ সফরে বিগত সরকারের কাছে সর্বশেষ অনুরোধ করেছিল ২০২০ সালের ২৪ এপ্রিল। তবে এবার অন্তর্বর্তী সরকার তাদের অনুরোধে সাড়া দিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার দিনের সফরে আজ ঢাকা এসেছে ডব্লিউজিইআইডির দুই সদস্যের এক কারিগরি প্রতিনিধিদল।সদস্য দুজন হলেন ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ। ১৮ জুন তারা ঢাকা ছাড়বেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল