banglahour

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে স্বরা ভাস্কর

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৩:৫১ অপরাহ্ন

মুম্বাই, ১৭ জুন ২০২৫: ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা ও ট্রোলিং।

সম্প্রতি এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে স্বরা একটি পোস্টে লেখেন, "অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল", যা স্পষ্টতই ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরে গাজার মানুষের প্রতি সংহতির বার্তা ছিল। এছাড়া, তিনি আরেকটি পোস্টে জানান, আগামী ১৮ জুন মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজার পাশে দাঁড়াতে একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে, যেখানে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

এই পোস্টগুলোর পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজের দেশের ঘটনায় একই রকম সংবেদনশীলতা দেখান না কেন স্বরা। বিশেষ করে পেহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে অনেকে লেখেন, “পেহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?”

আরও অনেকে কটাক্ষ করে বলেন, “মুম্বাই প্যালেস্টাইন নয়। প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।”

স্বরা ভাস্কর এর আগেও নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে খোলামেলা মতামতের কারণে আলোচিত হয়েছেন। ফিলিস্তিন সংকট নিয়েও তার আগ্রহ নতুন নয়। তবে এবার আবারও তাঁর অবস্থান তাকে নিয়ে এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

সমালোচনার মুখে পড়লেও এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি স্বরা। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এসব সমালোচনায় দমে যাওয়ার মানুষ নন এই অভিনেত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল