
(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৯ অপরাহ্ন
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন দলটির একনিষ্ঠ কর্মী ও প্রবাসী উদ্যোক্তা মো. হেলাল উদ্দিন মিয়া।
বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনি প্রস্তুতি শুরু করেছেন। এরই মধ্যে বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে হেলাল উদ্দিন মিয়ার নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তিনি লন্ডনভিত্তিক সাউথ সি গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রদল থেকে রাজনৈতিক পথচলা শুরু করা হেলাল উদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিএম কলেজের সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, অষ্টিয়া বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং লন্ডনের এন্ড ফিল্ড শাখা বিএনপির কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি।
প্রবাসে বসবাস করলেও হেলাল উদ্দিন মিয়া তার জন্মস্থান হিজলা-মেহেন্দিগঞ্জ অঞ্চলের উন্নয়নে নিবেদিত। ইতোমধ্যে তার উদ্যোগ ও প্রচেষ্টায় জাইকা ও বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশাল-৪ আসনের অবকাঠামো ও পরিবেশ উন্নয়নসংক্রান্ত বেশ কিছু প্রকল্প প্রস্তাবিত হয়েছে।
১. নদীভাঙন প্রতিরোধ – হিজলা-মেহেন্দিগঞ্জের ঝুঁকিপূর্ণ নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ।
২. যোগাযোগ অবকাঠামো উন্নয়ন – কাঁচা রাস্তা পাকা করণ, পুনঃনির্মাণ ও নতুন রাস্তা নির্মাণ।
৩. শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন – মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজসমূহে অবকাঠামোগত সহায়তা।
৪. জেলে সম্প্রদায়ের উন্নয়ন – ইলিশ শিকারি জেলেদের জন্য আবাসন, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা।
৫. বিশুদ্ধ পানি সরবরাহ – আধুনিক পানীয়জল ব্যবস্থাপনার উদ্যোগ।
৬. সোলার বিদ্যুৎ উৎপাদন – দুটি উপজেলায় সোলার বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ।
স্থানীয় জনগণের আশা, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
“বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ১৯৮৪ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হই। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার ব্রত নিয়ে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হই। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিজেকে নিবেদন করেছি এবং ভবিষ্যতেও দলের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
আসন্ন নির্বাচনে মো. হেলাল উদ্দিন মিয়ার প্রার্থীতা ও উন্নয়ন পরিকল্পনা বরিশাল-৪ আসনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।