
(১ বছর আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ২:৩৬ অপরাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলি ব্রিজ ভেঙে ২০ টন কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে সন্ন্যাসী-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২০ জুন) রাত ২টার দিকে বাঘার চন্ডিপুর বাজার সংলগ্ন মালবাড়ী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটিতে সতর্কীকরণ সাইনবোর্ড ছিল, কিন্তু তা উপেক্ষা করে ভারী ট্রাক চলাচল অব্যাহত ছিল। শেষমেশ একটি কয়লাবাহী ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, “ব্রিজটি দ্রুত মেরামতের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হচ্ছে।”
জানা গেছে, একই সড়কে আরও তিনটি ঝুঁকিপূর্ণ স্টিলের বেইলি ব্রিজ রয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।