banglahour

প্রথম সন্তানের অপেক্ষায় জিনাত সানু স্বাগতা, নরমাল ডেলিভারির আশায় থাইল্যান্ডে

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ২:৩৭ অপরাহ্ন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা মা হতে যাচ্ছেন। বিয়ের এক বছরের মাথায় নিজের প্রথম সন্তানের আগমনের সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এ খবরে দুই পরিবারে বইছে আনন্দের ঢেউ।

তবে সন্তান প্রসবের প্রক্রিয়া নিয়ে দেশেই চিকিৎসকদের কাছ থেকে সিজারিয়ান অপারেশনের পরামর্শ পেলেও স্বাগতা নরমাল ডেলিভারির পক্ষে। তাই তিনি চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডে। বর্তমানে সেখানে দুই মাস ধরে অবস্থান করছেন এই তারকা।

স্বাগতা বলেন, “আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন, আমি ভুল করছি। তবুও আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব যেন নরমাল ডেলিভারিতেই আমার সন্তান জন্মায়।”

তিনি আরও জানান, শুরু থেকেই তিনি স্বাভাবিক প্রসবের বিষয়ে সচেতন ছিলেন। প্রাথমিকভাবে ভর্তি হওয়া হাসপাতালে সে সুযোগ না থাকায় হাসপাতাল পরিবর্তন করতে হয়েছে তাকে। এখন তিনি নতুন চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন এবং আশাবাদী ভালো ফলের বিষয়ে।

২০২৩ সালের শুরুতে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। বিয়ের আগেই তাদের লিভ-টুগেদার ঘিরে সমালোচনা হলেও, এখন নিজের পরিবার গড়ে তুলছেন এই গুণী অভিনেত্রী ও গায়িকা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল