banglahour

ব্যথা নিয়েও জাদুকরী ফ্রি কিকে জয় এনে দিলেন মেসি, বন্দনায় ফুটবলবিশ্ব

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ২:৩৯ অপরাহ্ন

পায়ের পেশিতে চোট ছিল, খেলা নিয়েই ছিল সংশয়। কিন্তু যখনই মাঠে নামলেন, দেখালেন কেন তিনি লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ পোর্তোর বিপক্ষে এক নিখুঁত ফ্রি কিকে জয়সূচক গোল করে আবারও প্রমাণ করলেন নিজের ম্যাজিক।

বৃহস্পতিবার রাতে আটলান্টার মার্সিডিস-বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যায় পর্তুগিজ জায়ান্ট পোর্তো। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইন্টার মিয়ামি। তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতায় ফেরার পর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

৫৪ মিনিটে ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন মেসি। নিজেই ফ্রি কিক নেন এবং অসাধারণ এক বাঁকানো শটে বল পাঠান জালে। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি।

তবে ম্যাচ শেষে বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য। ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানান, “ম্যাচ শুরুর আগ পর্যন্তও নিশ্চিত ছিল না মেসি খেলবে কি না। সে ইনজুরি নিয়েই মাঠে নেমেছে। তার পায়ের মাংসপেশিতে ব্যথা ছিল। তারপরও সে যেভাবে খেলেছে, দৌড়েছে—এককথায় অসাধারণ।”

২০২৩ সালে ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে আসা মেসি এখন পর্যন্ত মিয়ামির হয়ে ৬১ ম্যাচে করেছেন ৫০ গোল। ক্লাব বিশ্বকাপে এই জয়ে এখনও টিকে আছে মিয়ামি। আগের ম্যাচে আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করার পর, পরের ম্যাচে মঙ্গলবার পালমেইরাসের মুখোমুখি হবে তারা।

মেসির এমন ‘ক্লাসিক মোমেন্টে’ আবারও প্রমাণ হলো—চোট থাক বা চাপ, মেসি মানেই ভরসা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল