banglahour

ইরান-ইসরাইল সংঘাত: যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে দেশজুড়ে দ্বিধা, যুদ্ধ চান না বেশিরভাগ মার্কিনি

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১০ মাস আগে) ২০ জুন ২০২৫, শুক্রবার, ২:৪১ অপরাহ্ন

চলমান ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে জোর বিতর্ক চলছে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এ বিতর্ক আরও ঘনীভূত করেছে। তবে জরিপ বলছে, বেশিরভাগ মার্কিনি যুদ্ধ চান না।

সম্প্রতি দ্য ইকোনোমিস্টইউগভ পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ মার্কিনি মনে করেন যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে এই সংঘাতে জড়াবে। বিপরীতে, ৬০ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র এতে জড়াবে না, আর ২৪ শতাংশ এ বিষয়ে মত দিতে অপারগ।

রাজনৈতিক বিভাজনেও স্পষ্ট যুদ্ধবিরোধী মনোভাব। জরিপে দেখা গেছে—

৬৫% ডেমোক্র্যাট,

৬১% স্বতন্ত্র ভোটার,

৫৩% রিপাবলিকান
সবাই যুক্তরাষ্ট্রের যুদ্ধ জড়ানোর বিরোধিতা করেছেন।

জরিপে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ১,৫১২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, “ইরানে হামলা হবে কি না, তা নির্ধারণে আরও দুই সপ্তাহ সময় লাগবে।” হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, “ইরানের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তবে সবকিছু দুই সপ্তাহের মধ্যেই পরিষ্কার হবে।”

মার্কিন কংগ্রেসের সিনেটেও এ বিষয়ে শুনানি হয়। সেখানে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, প্রেসিডেন্টের যেকোনো সামরিক আদেশ বাস্তবায়নের জন্য পেন্টাগন প্রস্তুত।

অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যুক্তরাষ্ট্র যদি এ সংঘাতে জড়ায়, গোটা অঞ্চল নরকে পরিণত হবে। এটা আমেরিকার যুদ্ধ নয়।”

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মেরুকরণ থাকলেও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধজড়ানোর সম্ভাবনা কম। তবে পরবর্তী দুই সপ্তাহে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল