banglahour

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম

সারাদেশ | মো: সাফায়ে ত খান ওপেল , ধামরাই (ঢাকা)

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১:৫৭ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে মো. শাহজাহান মিয়া ও আজিল উদ্দিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মো. আজিল হোসেন বাদি হয়ে ০৪ জনকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (২১ জুন) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

আহত মো. শাহজাহান মিয়া (৪৫) ও আজিল উদ্দিন (৪২) পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কুমড়াইল এলাকার মৃত আবেদ আলীর ছেলে। আহত শাহজাহান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ধামরাই থানাধীন কুমড়াইল মৌজাস্থিত পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে শত্রুতা ও বিরোধ ছিলো। শুক্রবার দুপুরে আজিল উদ্দিনের বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পৈত্রিক সম্পত্তিতে আসামীরা অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করলে মোঃ শাহজাহান মিয়া (৪৫) বাঁধা প্রদান করে।

এ সময় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আব্দুর রহমান (২৭) ও তার ভাই মোহাম্মদ আলী  (২২) দা, লাঠিসোটা, ছ্যান, লোহার রড, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে শাহজাহান মিয়াকে। এসময় তাকে বাঁচাতে তার ছোট ভাই এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। 
এসময় শাহজাহান মিয়ার অবস্থা আশংকাজনক হলে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হয়।

আহত ও মামলার বাদি আজিল উদ্দিন বলেন, আজকে এলাকাবাসী এগিয়ে না আসলে ওরা আমাদের দুই ভাইকে মেরেই ফেলতো আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এঘটনা সম্পর্কে জানতে আসামী পক্ষের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি এবং তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে অচিরেই আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল