banglahour

তীব্র ডলার সংকটের মধ্যে ২৭ দিনে প্রবাস আয় ১৬৭ কোটি ডলার

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

দেশে চলমান তীব্র ডলার সংকটের মধ্যেও চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৭ কো‌টি (১ দশমিক ৬৭ বিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, অন্যান্য ব্যাংকের তুলনায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা যায়।

রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুর দিকে কমলেও গত বছরের অক্টোবর থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। যা জানুয়ারি মাসের এ পর্যন্ত অব্যাহত রয়েছে।

তবে আলোচিত সময়ে সাত ব্যাংকে কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। এগুলো হলো- বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল