banglahour

শাহরুখ খানের 'মন্নত' সংস্কারে অনিয়ম? তদন্তে নেমেছে বন দপ্তর ও মুম্বাই পুরসভা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ২:১২ অপরাহ্ন

মুম্বাই, ২১ জুন — বলিউড বাদশাহ শাহরুখ খানের ঐতিহাসিক বাংলো 'মন্নত'-এর সংস্কার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উপকূলীয় অঞ্চলের নিয়ম না মেনে কাজ চালানোর অভিযোগ ওঠায় শুক্রবার মুম্বাই পুরসভা এবং বন দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে মন্নত পরিদর্শন করেন।

বান্দ্রার আরব সাগরের ধারে অবস্থিত 'মন্নত'-এর সংস্কার চলছে বেশ কয়েক মাস ধরে। জানা গেছে, বাংলোর অ্যানেক্স অংশে নতুন করে আরও দুই তলা যোগ করা হচ্ছে। তবে পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এতে উপকূলীয় পরিবেশগত নিয়ম ভেঙে ফেলা হয়েছে এবং এই নির্মাণ কাজ সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় বাস্তুতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে।

আইপিএস অফিসার ওয়াই পি সিং অভিযোগ করেন, "মন্নতের হেরিটেজ স্ট্যাটাস থাকা সত্ত্বেও আটতলা করার অনুমতি নেই। এখানে ১২টি ফ্ল্যাটের অনুমোদনের কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি।"

তবে শাহরুখ খানের পরিবারের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, "মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি নিয়েই সংস্কার কাজ চলছে।"

প্রায় এক শতাব্দী পুরনো মন্নত বাংলোটি ১৯১৪ সালে নির্মিত হয়। বর্তমানে এটি শাহরুখ ও গৌরী খানের স্থায়ী বাসভবন।

বন দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, “সংস্কার কাজের অনুমতি সংক্রান্ত সব কাগজ যাচাই করা হবে এবং তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট মুম্বাই পুরসভায় জমা দেওয়া হবে।” এখন সকলের নজর রয়েছে সেই প্রতিবেদনের দিকেই, যা নির্ধারণ করবে কিং খানের স্বপ্নের বাড়ির ভবিষ্যৎ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল