banglahour

ভৈরবে ট্রাক্টর চাপায় নিহত ১। চালক পলাতক

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ২:৫৪ অপরাহ্ন

ভৈরবে বালুবাহী ট্রাক্টর চাপায় রামিম মিয়া  (২২)৷ নামে ১ যুবক  নিহত হয়েছে। ঘটনার পর পরই চালক পালিয়ে গেলে ও ট্রাক্টরটিকে আটক করেছে স্থানীয়  জনতা । সে চন্ডিবের মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার পুত্র। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে নিহত রামিম মিয়া বাড়ি  থেকে বের হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এমন সময় ফেরীঘাটগামী একটচি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের মামা আল- আমিন টিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। 
এবিষয়ে ভৈরব থানার উপ পরিদর্শক শক্তি মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক্টরটি আটক করি এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আনইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল