banglahour

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(১ বছর আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৬:৪২ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম প্রকাশ বাদল  (১৭) নামে এক বাংলাদেশি কিশোরের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার (২২ জুন)দুপর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি  গ্রামের খুইল্লা মিয়ার  ছেলে।

স্থানীয়রা জানান,জামছড়ি সাপমারা ঝিরি  সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি কিশোরের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা সীমান্তে গেলে আহত আরাফাতকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং
নাইক্ষ্যংছড়ি থানা'র ওসি মো. মাসরুরুল হক এই দুই কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল