banglahour

চেয়ারম্যানের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ! 

সারাদেশ | ফয়সাল রাকিব, ব্যুরো প্রধান,বরিশাল ।

(১ বছর আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৭:৩৫ অপরাহ্ন

নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে  ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মৃধার অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনসাধারণ।


রোববার (২২ জুন)  সকাল ১০ টায় বরিশাল -পটুয়াখালী হাইওয়ে মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।  


মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার। 

 

মানববন্ধনে তারা বলেন, ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দপদপিয়া  ইউপি চেয়ারম্যান বাবুল মৃধার অনিয়ম দুর্নীতির শেষ নেই। তারা অবিলম্বে এ  চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। অবৈধ চেয়ারম্যানের অপসারণ না করা হলে সড়ক অবরোধ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 


এ দিকে দীর্ঘসময় ধরে যানচল বন্ধ থাকায় হয়রানি শিকার হতে হয়েছে যাত্রীদের। তারাও দ্রুত যানচলাচল স্বাভাবিক হওয়ার আহবান জানান। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল