banglahour

নবাবগঞ্জে মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

সারাদেশ | ডেস্ক রিপোর্ট

(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৬ অপরাহ্ন

ঢাকা  ১৪ সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি  সাবিনা আক্তার তুহিনকে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের  আওনা এলাকায় তার নানী বাড়ি থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে তুহিনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়  যুব মহিলা লীগের কর্মীরা ছুটে এসে তুহিনের চারিপাশ ঘীরে রেখে জয়বাংলা শ্লোগান দিতে থাকে। 
তবে পুলিশের শক্ত অবস্থানের কারনে তেমন কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

ডিবি পুলিশ নারীদেরকে সরিয়ে মহিলা লীগ নেত্রী তুহিনকে নিয়ে চলে যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবিনা আক্তার তুহিনকে ডিবি নিয়ে গেছে। এর আগে এসে ডিবি তাদের সহযোগিতা চাইলে তারা সাথে থেকে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেনি তিনি।

আওয়ামী মহিলা লীগের আগে তিনি যুব মহিলা লীগের হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শক্ত অবস্থানে ছিলেন ।

সৌশ্যল মিডিয়ায় ছিল তার সরব উপস্থিতি।

তবে ৫ আগষ্টের পর গা ঢাকা দিয়েছিল এই নেত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল