banglahour

প্রধান শিক্ষক কর্তৃক একই স্কুলের প্রভাষক লাঞ্চিতের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

সারাদেশ | সোহেল চৌধুরী, প্রতিনিধি, কিশোরগঞ্জ

(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ৩:৫৮ অপরাহ্ন

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান কর্তৃক একই প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের প্রভাষক দ্বীন ইসলামকে শারীরিক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আজ দুপুরে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন তারা।
বক্তারা বলেন, রোববার দুপুরের দিকে স্কুলের বেতন বোনাস নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হানের সাথে কথা কাটাকাটি হয় প্রভাষক দ্বীন ইসলামের। এসময় উত্তেজিত হয়ে এক পর্যায়ে প্রধান শিক্ষক লাঠি দিয়ে দ্বীন ইসলামকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। অভিযুক্ত জহির রায়হান সার্টিফিকেট বাণিজ্যের সাথে জড়িত। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে প্রধান শিক্ষক বনে যান জহির রায়হান। আগামী তিন দিনের মধ্যে জহির রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আবুল হাসিম, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল