banglahour

নড়াইলে তিলক্ষেত থেকে নারীর পোশাকসহ অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

সারাদেশ | নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ৫:৪৪ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার একটি তিলক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের একটি কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা এসব দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় বর্ষাচাষি সাখাওয়াত হোসেন জানান, তিনি তিল কাটার সময় জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কাল, লম্বা চুল, নারীদের সালোয়ার-কামিজসহ মাথার খুলি দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব আলামত উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া কঙ্কালটি একজন নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পুলিশের ধারণা, মরদেহটি দীর্ঘদিন আগের। তবে কে বা কারা মরদেহটি এখানে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল