banglahour

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচওর অপসারণের দাবিতে মানববন্ধন!

স্বাস্থ্য | ফয়সাল রাকিব, ব্যুরো প্রধান, বরিশাল।

(৯ মাস আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৫ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি ও চরম অব্যবস্থাপনা, স্টাফদের অসদাচরণ, সরকারি ওষুধ না দেয়া ও নিম্নমানের খাবার সরবরাহসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সদ্য গোপনে অবৈধভাবে নিয়োগকৃত টিকাদানকর্মীদের নিয়োগ বাতিল ও বহু বছর ধরে একই স্টেশনে থাকা  ইউএইচও ডা.শিউলী পারভীনসহ অসৎ, স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


‎মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের জনগণ।

‎এতে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আজমল হোসেন, মায়েল হোসেন, তরুণ সমাজসেবক বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

‎বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে উপজেলাবাসী হাসপাতালে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । হাসপাতালটি দুর্নীতির আতুড়ঘর তৈরি করে রেখেছে। বিগত সরকারের আমলে নিয়োগ নেওয়া  এই ইউএইচও নানা দুর্নীতি করেছে।আমরা এই দুর্নীতিবাজ ইউএইচওর অপসারণ চাই।  

‎এ বিষয়ে অভিযুক্ত ইউএইচও  ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

‎জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন,এ বিষয়ে আমরা অবগত আছি।  বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

‎বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল