banglahour

ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য | ফরিদপুর প্রতিনিধি ।

(৯ মাস আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ২:১৯ অপরাহ্ন

স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণের দাবিসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল দশটায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোলায়মান, সদর উপজেলা সভাপতি মোল্লা হেদায়েত হোসেন, কোষাধক্ষ্য আবু বক্কর সিদ্দিকী, সদস্য আকরামুন নেসা লিপি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। স্বাস্থ্য সেবা নিয়ে মাঠ পর্যায়ের সর্বোচ্চ কাজ করে থাকি আমরাই। আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক স্নাতক(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নতি করন সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানায় তারা।

এদিকে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৮ জুলাই সারাদেশের সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল