banglahour

সিরাজদিখানে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

সারাদেশ | তাহিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মুন্সীগঞ্জ-এর একটি দল ২৫ জুন ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান উপজেলার কাজীরবাগ (মালখানগর) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে ডিবি টিম পাকা রাস্তার পাশ থেকে দুই মাদককারবারিকে গ্রেফতার করে। তারা হলেন:

 মোঃ জাহাঙ্গীর শেখ (৪০)
সাং: পুরানপাড়া, থানা: টংগীবাড়ী
তার পরিহিত লুঙ্গির কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৭.৫০ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২২,৫০০/- টাকা

 মোঃ আসলাম (৩৮)
সাং: দেবুপুরা, থানা: সিরাজদিখান
তার শার্টের বুকের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১.৫০ গ্রাম) উদ্ধার করা হয়। আনুমানিক বাজারমূল্য ৪,৫০০/- টাকা

উভয় আসামির কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

আইনি ব্যবস্থা:

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।


 যোগাযোগ:
জেলা পুলিশ, মুন্সীগঞ্জ
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল