
(৯ মাস আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএবি) তাদের নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টদের নির্বাচিত করেছে। এন. কে. এ. মোবিন এফসিএ-কে প্রেসিডেন্ট এবং সুরাইয়া জান্নাত এফসিএ, মো. রোকনুজ্জামান এফসিএ, মোহাম্মদ মেহেদী হাসান এফসিএ ও মো. মোনিরুজ্জামান এফসিএ-কে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা ২৪ জুন ২০২৫ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগামী এক বছরের জন্য এই পদে থাকবেন। বিদায়ী প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ সাফল্যের সঙ্গে তার মেয়াদ সম্পন্ন করেছেন।
এন. কে. এ. মোবিন এফসিএ বর্তমানে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ঊঈজখ)-এর নির্বাহী সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি ২০১৯ সাল থেকে আইসিএবি কাউন্সিলের সদস্য এবং এর আগে দুইবার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দুই বছর দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে, তিনি কচগএ-এর মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি সম্পন্ন করেন। দীর্ঘ ২৫ বছর তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন, যার মধ্যে রয়েছে গ্রামীণফোন, কিবা-গেইগি/নোভার্টিস, কাফকো এবং সুইডিশ ম্যাচ।
বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরকার মনোনীত পরিচালক এবং দি সিটিজেন ব্যাংকস পিএলসি’র স্বাধীন পরিচালক। তিনি আরও একাধিক প্রতিষ্ঠানের সাবেক স্বাধীন পরিচালক ছিলেন। তিনি একজন সক্রিয় রোটারিয়ান এবং গলফ খেলায়ও আগ্রহী। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে যারা সবাই প্রবাসে অবস্থান করছেন।
ভাইস-প্রেসিডেন্টদের সংক্ষিপ্ত পরিচিতি:
সুরাইয়া জান্নাত এফসিএ
বাংলাদেশে প্রথম নারী হিসেবে আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডিগ্রি অর্জন করেন। ব্র্যাক থেকে কর্মজীবন শুরু করে সেভ দ্য চিলড্রেন (যুক্তরাষ্ট্র) এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংকে দক্ষিণ এশিয়া অঞ্চলের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। তিনি পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্ন্যান্স এবং ট্রান্সপারেন্সি সংক্রান্ত নানা প্রজেক্টে নেতৃত্ব দিয়েছেন। হার্ভার্ড বিজনেস স্কুলসহ বিভিন্ন আন্তর্জাতিক কোর্সেও অংশ নিয়েছেন।
তিনি খান ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব ও চুনতি লাইট হাউসসহ নানা সামাজিক প্রতিষ্ঠানে যুক্ত এবং বাংলাদেশ ও কানাডায় হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। একাধিক পুরস্কারপ্রাপ্ত এ নারী ‘হু ইজ হু’ ম্যাগাজিনে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নারী হিসেবে স্থান পেয়েছেন।
মো. রোকনুজ্জামান এফসিএ
চলতি সময়ে এসিএনএবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৮ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ২০০৩ সালে ফ্যালো সদস্য হন। গ্ল্যাক্সোস্মিথক্লাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ ব্যবস্থাপনা ও ঊজচ বাস্তবায়নে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আইসিএবি’র শিক্ষা বিভাগ, বোর্ড অব স্টাডিজ, টেকনিক্যাল ও রিসার্চ কমিটি এবং তদন্ত কমিটিতে নিয়মিত যুক্ত ছিলেন। বিভিন্ন টেলিভিশন আলোচনাতেও অংশ নিয়েছেন এবং সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গেও জড়িত।
মোহাম্মদ মেহেদী হাসান এফসিএ
তিনি যুক্তরাজ্যের ওঈঅঊড এবং অঈঈঅ-এর সদস্য হওয়ার পাশাপাশি ওঈঅই এবং ওঈগঅই-এর সদস্যও। বর্তমানে রহমান রহমান হক/কেপিএমজি-তে পার্টনার হিসেবে কর্মরত। তাঁর রয়েছে অডিট, ট্যাক্স ও অ্যাডভাইজরি ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা।
মেহেদীর ক্লায়েন্টদের মধ্যে রয়েছে চেভরন, সেভ দ্য চিলড্রেন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, সাউথইস্ট ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানের ট্যাক্স ও নিয়ন্ত্রক পরামর্শদাতা হিসেবেও পরিচিত।
মো. মোনিরুজ্জামান এফসিএ
তিনি বর্তমানে আলম এম. জামান অ্যান্ড কো.-এর ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করছেন এবং আইসিএবি’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক চেয়ারম্যান। এর আগে আর. এম. গ্রুপে দীর্ঘ ১০ বছর গ্রুপ সিএফও এবং এস. এল. গ্রুপে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন অভিজ্ঞ ট্যাক্স ও ভ্যাট প্রশিক্ষক এবং জাতীয় রাজস্ব বোর্ড (ঘইজ) স্বীকৃত ভ্যাট কনসালট্যান্ট। চট্টগ্রাম ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনেরও সক্রিয় সদস্য।