banglahour

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ

সারাদেশ | নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:২১ অপরাহ্ন

নড়াইলে বজ্রপাতে মিঠুন বিশ্বাস (২০) নামের এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় পৃথক ঘটনায় আহত হয়েছেন দুই গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত মিঠুন চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, সকালে মিঠুন বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে মিঠুনের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে আলাদা বজ্রপাতে চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) এবং পাশের দুর্গাপুর গ্রামের লিলি বেগম (৬০) আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. সোহেলী জামান জানান, “মিঠুনকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের একাধিক অংশ ঝলসে গেছে। তবে আহত দুই নারী বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল