banglahour

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে কিশোরগঞ্জ শহর ও সদর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শাহেদ নজরুল ইসলাম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। তিনি বলেন, "মাদক একটি সমাজঘাতী ব্যাধি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।"

এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম। তিনি বলেন, "মাদক নির্মূলে কেবল প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।"

আয়োজকরা জানান, দিনব্যাপী নানা সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং সুস্থ সমাজ গঠনে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল