banglahour

নারায়ণগঞ্জে পদ্মা অয়েল পাম্প হাউজে আগুন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০) সাতজন আহত হয়েছেন। তাদের কিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকক্ট্রিক তার পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল