banglahour

নির্বাচন, সংস্কার ও বিচার তিন ধারায় এগোবে বিএনপি: আযম খান

রাজনীতি | আতিফ রাসেল, প্রতিনিধি, টাঙ্গাইল

(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৫:৪৫ অপরাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতার বিষয়ে পরিষ্কার বার্তা এসেছে তারেক রহমানের পক্ষ থেকে। দলীয় অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান বিএনপিতে নেই। যারা এসব করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদের হলরুমে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী। আমরা হটকারী রাজনীতিতে বিশ্বাস করি না। দল হিসেবে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করি এবং সেই ধারা বজায় রেখেই একটি দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে কাজ করছি।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফসল। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি। এই অভ্যুত্থান গণতন্ত্রের জন্য একটি মাইলফলক। তাই কেন্দ্রীয় নির্দেশনায় আমরা ৩৬ দিনের কর্মসূচির মাধ্যমে এই সময়টাকে স্মরণ রাখছি। আমাদের লক্ষ্য হলো, একটি অংশগ্রহণমূলক, সফল ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

বিএনপির এ শীর্ষ নেতা আরও বলেন, “নির্বাচন, সংস্কার ও বিচার—এই তিন ধারায় আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সংস্কার ছাড়া একটি আধুনিক, উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। যে সংস্কার সরকার ধীরগতিতে করছে, সেটি যেন জনগণের কাঙ্ক্ষিত রূপ পায়, সে জন্য আমরা প্রস্তুত। ফ্যাসিবাদী শাসনের বিচার একদিন হবেই।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল