banglahour

ভূঞাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১০ মাস আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় উপজেলার কোনাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমির আহসান হাবীব মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির, জেলা কর্ম পরিষদের সদস্য ড. আতাউর রহমান এবং মাওলানা আব্দুস সালাম। এসময় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, কোনাবাড়ী ওয়ার্ড জামায়াতের আমির ড. ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় ইসলামী আদর্শের বিকল্প নেই। তারা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী সমাজ গঠনের লক্ষ্যেই তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ জোরদার করতে হবে এবং জামায়াতকে একটি শক্তিশালী গণসংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

নেতারা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে এবং সংগঠনকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল