banglahour

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

সারাদেশ | খুলনা ব্যুরো প্রধানঃ

(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৫:৫৮ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, দৈনিক জন্মভূমি সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার খুলনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে স্মরণসভাটি পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, শেখ লিয়াকত হোসেন, এস এম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ।

এছাড়া স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, মো. হুমায়ুন কবীর, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, খলিলুর রহমান সুমন, এজাজ আলী, রিংটন মন্ডল, প্রবীর কুমার বিশ্বাস, মো. বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, আল মাহমুদ প্রিন্স, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মো. সোহেল রানা ও মো. হাসানুর রহমান তানজির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের প্যানেল আইনজীবী অ্যাড. মো. বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেলসহ অত্র অঞ্চলের গণমাধ্যমকর্মীরা।

স্মরণসভার শুরুতে শহিদ সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ।

পরিশেষে হুমায়ুন কবীর বালুসহ সকল সাংবাদিক শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন খুলনা নগরীর ইসলামপুর রোডে জন্মভূমি কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ুন কবীর বালু নির্মমভাবে নিহত হন। সাংবাদিকতা ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার এই নির্ভীক কলম সৈনিকের আত্মত্যাগ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে খুলনার সাংবাদিক সমাজ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল