banglahour

কলাপাড়ায় ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৭

স্বাস্থ্য | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৬:২০ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ খন্দকার গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তিনি মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৫৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪৯৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন রোগী।

ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৭ জন রোগী ভর্তি রয়েছেন। সরকারি নির্দেশনায় ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর কথা থাকলেও স্থান সংকুলান, পর্যাপ্ত বেড ও জনবলের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রতিটি ওয়ার্ডেই ডেঙ্গু কর্নার চালু রাখা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল