banglahour

খুলনায় ব্যবসায়ী বাবলু দত্তকে জবাই করে হত্যা

সারাদেশ | ব্যুরো প্রধান,খুলনা।

(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৬:২৪ অপরাহ্ন

খুলনায় বাবলু দত্ত (৫০) নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর বরাতে জানা গেছে, রাতে বাইরের কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে একটি ফাঁকা প্লটে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতকরা। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত বাবলু দত্ত দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। তিনি বালু ও জমির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ঘটনার বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, “ধারালো অস্ত্র দিয়ে বাবলু দত্তকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।”

তিনি আরও জানান, “এ হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সকল সূত্র ধরে তদন্ত এগিয়ে নিচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল