
(১ বছর আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর বিওপি কর্তৃক পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।
ভারতীয় সানগ্লাস
ক্লপ জি ক্রিম
গরু
সুপারি
কম্বল
চকলেট, আইবল ক্যান্ডি, জুস
মদ
অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা
ভারতীয় শাড়ি ও কসমেটিকস
একই দিনে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ টাস্কফোর্স অভিযানে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুরের ফতেপুর এলাকায় একাধিক ট্রাকে থাকা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে।
সামগ্রিক অভিযানে জব্দকৃত পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৫০ লক্ষ টাকা।
এ উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম বলেন:
সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট।
তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংক্ষিপ্ত তথ্য:
বিজিবি ইউনিট: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)
অভিযান এলাকা: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত
মূল্য: আনুমানিক ৭.৫ কোটি টাকা
জব্দকৃত পণ্য: গরু, কসমেটিকস, পাথর, মদ, শাড়ি, জুস, সুপারি ইত্যাদি
সহযোগিতা: বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা