banglahour

চা-শ্রমিকদের উন্নয়নে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

রাজনীতি | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:৪৯ পূর্বাহ্ন

চা-শিল্পের সঙ্গে জড়িত নারী-পুরুষদের জীবনমান উন্নয়নে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, “চা শ্রমিকদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন—সব দিক থেকেই উন্নয়নে বিএনপি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের চা-শ্রমিকদের জন্য একটি কমিউনিটি ক্লিনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে।

রোববার (২৯ জুন) দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মহিলা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আলীবাহার বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

খন্দকার মুক্তাদির বলেন, “চা-শ্রমিকরা কঠোর পরিশ্রম করেও তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কারণ, চা-বাগানের মালিকরা নিজেরাও চায়ের প্রকৃত দাম পাচ্ছেন না। সরকার এই খাতে ভুল নীতি গ্রহণ করেছে। বিএনপি ক্ষমতায় গেলে চা-শিল্পের দুরবস্থা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, নারীদের নিরাপদ কর্মস্থলের পরিবেশ নিশ্চিত করতেও বিএনপি পরিকল্পিতভাবে কাজ করছে। চা-বাগানকেন্দ্রিক এলাকাগুলোতে নারীরা যেন নিরাপদে চলাফেরা ও কর্মপরিবেশে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আহ্বায়ক সফিকুর রহমান সফিক চেয়ারম্যান।
সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজির উদ্দিন এবং আহ্বায়ক কমিটির সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হাফিজ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন:

জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা ও শহীদ আহমদ

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম

জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান,

সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ,

সাংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমুখ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, ওয়ার্ডের মহিলা মেম্বার শেফালি বেগম, ছালিমা বেগম, লিপি বেগম, রসনা বেগম, রিনা নায়েক, নাজমা বেগম, রুমানা বেগম, রুনা বেগম প্রমুখ।

এছাড়াও কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মখলিছ মিয়া, আব্দুল খালিক, মইনউদ্দিন, আনজির আলী, সাইফুর রহমান, সফিকুল ইসলাম রাসেল, পারভেজ আহমদ, বিপ্লব সিংহ, ফরিদ মিয়া, হাসমত মিয়া, জুয়েল রানা, গুপ্ত দাস, সেফুল আহমদ, কাওসার আহমদ সাগর প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল