banglahour

বান্দরবানের শিক্ষার্থীর মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষা | বান্দরবান প্রতিনিধি।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:৫৩ পূর্বাহ্ন

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোনের উদ্যোগে প্রান্তিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ জুন) ৩৮ বিজিবির বলিপাড়া জোন কর্তৃক বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, ইরেজার ও চকলেট তুলে দেওয়া হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকাও তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জোন কমান্ডার বলেন,

সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি কেবল সীমান্ত সুরক্ষায় নয়, দেশের উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত। এই অঞ্চলের শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আগ্রহী হয়, আত্মবিশ্বাস পায়—সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন,

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। এজন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃত্বকে আরও সক্রিয় হতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবির এই মহৎ উদ্যোগে স্কুলপ্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়দের মতে, বিজিবির এই সহযোগিতা প্রান্তিক ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল