banglahour

টাঙ্গাইলে সেচপাম্পের তার পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সারাদেশ | আতিফ রাসেল, প্রতিনিধি,টাঙ্গাইল

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১২:৫৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সেচপাম্পের কভারবিহীন বিদ্যুৎ লাইনের তার পেঁচিয়ে সবুর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর আলী একই গ্রামের চরপাড়ার মৃত কানছু সুতারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সবুর আলী ঘাস কাটার জন্য বাড়ির পাশের ধানক্ষেতে যান। দীর্ঘক্ষণ পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তারা পুকুরপাড়ে এসে দেখতে পান সবুর আলী কভারবিহীন সেচপাম্পের বিদ্যুৎ লাইনের তারে পেঁচিয়ে পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাগ্নে বেলাল অভিযোগ করে বলেন,জাকিরের সেচপাম্পটির বিদ্যুৎ লাইন দীর্ঘদিন ধরে খোলা ছিল। ধান কাটার কাজ শেষ হলেও কেন সে লাইন বিচ্ছিন্ন করেনি, সেটাই বড় প্রশ্ন।

এ ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, অসাবধানতা এবং বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনার দায় নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সেচপাম্প ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল