banglahour

পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:০৯ পূর্বাহ্ন

দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা, নিপীড়ন ও ধর্মীয় স্থানে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।

রোববার (২৯ জুন) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন বয়স ও পেশার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তব্য রাখেন:

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস

সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস

সদর উপজেলা সভাপতি স্বপন চক্রবর্তী

সেলুন মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার শীল

এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীর ওপর ঘরে ঢুকে বর্বর নির্যাতন, লালমনিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিতা-পুত্রকে হয়রানি ও গ্রেপ্তার, খিলক্ষেতে দুর্গা মন্দির উচ্ছেদ এবং যশোরের অভয়নগরে মন্দিরে হামলার ঘটনা প্রমাণ করে দেশে সংখ্যালঘুরা আজও নিরাপদ নয়।

তারা আরও বলেন,২০২৪ সালে স্বাধীনতার ৫৩ বছর পরও সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ হয়নি। আমরা এসব ঘটনার দ্রুত বিচার, দোষীদের শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা "নিরাপদ বাংলাদেশ চাই", "ধর্ম যার যার, রাষ্ট্র সবার, "সংখ্যালঘুর উপর নিপীড়ন বন্ধ করো—এই ধরনের স্লোগান দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মানববন্ধন শুধু পটুয়াখালী নয়, সারাদেশে একযোগে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ। তারা হুঁশিয়ারি দেন, এভাবে সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত থাকলে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল