banglahour

মুক্তাগাছায় নয়ন স্মৃতি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | রিপন সারওয়ার,প্রতিনিধি, ময়মনসিংহ

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশ রক্ষায় বিশেষ এক উদ্যোগ গ্রহণ করেছে নয়ন স্মৃতি সংসদ। সংগঠনটি স্থানীয় ১১টি স্কুলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছপালা রোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়ে তোলা তাদের মূল লক্ষ্য।

রোববার (২৯ জুন) সকাল ১১টায় হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ মিয়া ও নয়ন স্মৃতি সংসদের প্রতিনিধিবৃন্দ কাজী তাপস সোহাগ, রাসেল আওয়াল ও ফারুক রুবেল।

প্রধান শিক্ষক মো. সুরুজ মিয়া বলেন,তরুণ প্রজন্মের এই ধরণের ইতিবাচক অংশগ্রহণ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। খালি জায়গা ও পতিত জমিতে বেশি করে গাছ লাগিয়ে আমাদের চারপাশকে সবুজে ভরে তুলতে হবে।

নয়ন স্মৃতি সংসদের সদস্যরা জানান, তারা প্রতি সপ্তাহে একটি করে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ লাগাবেন এবং পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা করবেন। এই কর্মসূচির মাধ্যমে শুধু মুক্তাগাছার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণ সবুজায়িত হবে না, নতুন প্রজন্ম পরিবেশ সম্পর্কে আরও সচেতন ও দায়বদ্ধ হয়ে উঠবে বলে তারা আশাবাদী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল