banglahour

সন্দ্বীপে শিপন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অপরাধ | চট্টগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নৃশংসভাবে সংঘটিত শিপন হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফ মিয়া ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একইসঙ্গে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গত ৩ জুন ২০২৫ (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকায় ইমাম উল্যা মাস্টারের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তায় ভিকটিম সাইফুদ্দিন শিপনকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত কেটে ফেলে দেয় ঘাতক ইউসুফ। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়। নিহত শিপন মগধরা ৭নং ওয়ার্ডের মুজাফফর তহশিলদারের বাড়ির বাসিন্দা। তিনি মৃত আনছারুল হকের ছেলে এবং জাহানারা বেগমের সন্তান।

এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে পুলিশ সুপার চট্টগ্রামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তদন্ত ও আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৮ জুন ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর বাজার সংলগ্ন সোহেল নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে থেকে ঘাতক ইউসুফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ইউসুফের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার বসতবাড়ি থেকে শুকনো রক্তমাখা দা উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এ অস্ত্র দিয়েই শিপনকে হত্যা করা হয়েছিল।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইউসুফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল