banglahour

কৃষিকে রপ্তানিযোগ্য করতে হবে — অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সারাদেশ | জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১০:৪৮ পূর্বাহ্ন

কৃষিকে বাণিজ্যিকভাবে রূপান্তর করে নিরাপদ খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানির উপযোগী করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রমেশচন্দ্র ঘোষ।

রবিবার (২৮ জুন) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ‘পার্টনার কংগ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তিনি আরও বলেন, “বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরাই এখন উত্তম কৃষি চর্চার মাধ্যমে রপ্তানিযোগ্য সবজি, ফলসহ খাদ্য উৎপাদনে এগিয়ে আসছেন। এই কংগ্রেসে অংশগ্রহণকারী পার্টনার স্কুলভুক্ত কৃষকদের অভিজ্ঞতা ও সফলতাই আমাদের অনুপ্রেরণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, কৃষকদল সভাপতি মো. জয়নাল আবেদিন, কৃষক প্রতিনিধি মো. লাল মিয়া, সুজন হাওলাদার ও খাদিজা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু।

কংগ্রেসে পার্টনার স্কুলের ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকসহ মোট ৭০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল