
(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১১:০৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কোনও আলোচনা চায়, তাহলে তাদের ‘নতুন হামলার চিন্তা’ পুরোপুরি বাদ দিতে হবে— বলেছেন ইরানের একজন শীর্ষ মন্ত্রী। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ইরানি মন্ত্রীর ভাষ্য, আমরা আলোচনার পথ বন্ধ করছি না, কিন্তু সেই আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে। যদি যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক মনোভাব না পাল্টায়, তাহলে কোনো গঠনমূলক অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রের উচিত হবে হুমকি ও সামরিক পদক্ষেপের পথ পরিহার করে কূটনৈতিক সমাধানের দিকে এগোনো।
উল্লেখ্য, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক আধিপত্য এবং সামরিক তৎপরতা নিয়ে উত্তেজনা নতুন করে বেড়ে গেছে। এর মধ্যেই এ ধরনের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।