banglahour

সুন্দরবনে হরিণ শিকারের সময় শিকারি দুলাল আটক

অপরাধ | জামাল হোসেন বাপ্পা,প্রতিনিধি, বাগেরহাট।

(১ বছর আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৪:৫৭ অপরাহ্ন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হরিণ শিকারের সময় ফাঁদসহ আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামে এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। তার কাছ থেকে ৩০০টি হরিণ শিকারের ফাঁদসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্র সংলগ্ন সুখপাড়া খালের পাশে ফাঁদ পাতানোর সময় তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম-২।

বন বিভাগের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের বাসিন্দা এবং আবদুল খালের ছেলে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:

৩০০টি হরিণ শিকারের মালা ফাঁদ

একটি ধারালো ছুরি

একটি করাত

পলিথিন ও প্লাস্টিক বস্তা

২টি পাতিল

১০০ ফুট রশি

বন কর্মকর্তা রেজাউল করিম আরও বলেন, ১ জুন থেকে আগামী তিন মাস সুন্দরবনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই সময়ে আমরা টহল জোরদার করেছি, যার ফলে চোরাশিকারীদের আটক করা সহজ হচ্ছে।

বন্যপ্রাণী সুরক্ষা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল