banglahour

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনে নড়াইলে প্রস্তুতিমূলক সভা

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু, প্রতিনিধি,নড়াইল।

(১ বছর আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:১১ অপরাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নড়াইল জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন:

স্থানীয় সরকার বিভাগের পরিচালক জুলিয়া সুকাইনা

সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ

জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু

নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু

কোষাধ্যক্ষ মোস্তফা কামাল

দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার অসামান্য ভূমিকার প্রতীক। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে, যাতে নতুন প্রজন্মও ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে।

সভায় দিবসটি ঘিরে জেলা পর্যায়ে কর্মসূচি নির্ধারণ, সচেতনতামূলক প্রচার এবং সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল