banglahour

করোনা প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের সভা

স্বাস্থ্য | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:১৫ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সভায় সিলেটের সাম্প্রতিক করোনা পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সভায় বলেন,সিলেটে করোনার টিকাদানের হার ৮০ শতাংশেরও বেশি। ফলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই এন্টিবডি তৈরি হয়েছে। তাছাড়া সিলেটবাসী সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে, ফলে এখানে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য, যিনি জানান,চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৬ শতাংশেরও কম এবং মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র একটি।

তিনি আরও জানান, শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস্তুত রয়েছে, এবং করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট মজুদ রয়েছে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন,সিলেটে করোনা সংক্রমণের হার অত্যন্ত কম—এটি আমাদের জন্য স্বস্তিদায়ক। তবে এ অর্জন ধরে রাখতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে এবং সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে প্রস্তুতি সজাগ থাকতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন:

সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর

প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান

প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মুহাম্মদ ফজলুল কাদের

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন

সীমান্তিকের উপনির্বাহী পরিচালক মো. পারভেজ আলম

ইউনিসেফ কনসালট্যান্ট ডা. নভোঃজ্যোতি দেব

বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন

জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা সিলেটে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল