banglahour

নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অপরাধ | এস,এম,হাসিবুল ইসলাম,প্রতিনিধি,পঞ্চগড়

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:১৪ অপরাহ্ন

পঞ্চগড়ের করতোয়া নদীর করতোয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুধীর সাহা এবং পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়।
সরেজমিন তদন্তে দেখা যায়, নদীর সংরক্ষিত এলাকাতে অনুমতি ছাড়াই বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এ সময় পৌর শহরের খালপাড়া এলাকার ওসমান আলীর পুত্র আলম ইসলাম (২৫)-কে আটক করে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন,তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং শর্তভঙ্গ করে নদীর ১ কিলোমিটারের মধ্যে বালু-পাথর উত্তোলনের প্রমাণ পাই। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন,সেনাবাহিনী সব সময় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

এ অভিযানের মাধ্যমে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অবৈধ খননকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল