banglahour

ড. ইউনূসকে একদিন কেঁদে বলতে হবে ভুল হয়েছে”—বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর

রাজনীতি | স্টাফ রিপোর্টার।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:৩৩ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, “ড. ইউনূসকে একদিন আদালতে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতে হবে, ‘ভুল করেছি’।
তিনি বলেন, “মবের জন্য একদিন না একদিন প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আদালতে দাঁড়িয়ে বলতে হবে, ‘আমরা আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলাম, ভুল হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করে তিনি এসব মন্তব্য করেন।

টকশোতে মোশাররফ আহমেদ আরও বলেন,বিশ্বে বড়লোক বা প্রভাবশালীদের বিচারের সময় সন্দেহাতীত প্রমাণ নয়, বরং পারিপার্শ্বিক সংযোগই যথেষ্ট বিবেচিত হয়। এখানে রক্তের রঙ লাল না কালো ছিল—তা প্রমাণ করতে হয় না।

প্রধান উপদেষ্টাসহ সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন,মবকে প্রশ্রয় দিয়ে সরকারের লাভ কি? একসময় এসে নভেম্বর-ডিসেম্বরে তারা বলবে দেশে তো নির্বাচনের পরিস্থিতি নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই, তাই নির্বাচন করা সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন,প্রধান উপদেষ্টার প্রতিটি কার্যক্রমের লক্ষ্য হচ্ছে নির্বাচন বিলম্বিত করা এবং সিস্টেমকে প্রলম্বিত করে রাখা।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সম্পর্কে মোশাররফ আহমেদ বলেন,এই গভমেন্ট সর্বক্ষেত্রে ভেজাল লাগানোর চেষ্টা করছে। যে জায়গায়ই হাত দিচ্ছে, সেখানেই বিশৃঙ্খলা। তাদের উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল