banglahour

এনআইডি সংশোধন নিয়ে মানুষের দুর্ভোগ কমেছে: ইসি সচিব

জাতীয় | স্টাফ রিপোর্টার।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:৩৫ অপরাহ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে মানুষের দুর্ভোগ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ। তিনি বলেন, “আর কয়েক মাস পর হয়রানির অভিযোগ আর থাকবে না বলেই আমরা আশা করছি।”

বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের’ অগ্রগতি নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান,বর্তমানে প্রতিমাসে গড়ে ২০ হাজার করে আবেদন কমছে। এটা জনগণের ভোগান্তি কমারই ইঙ্গিত।

তিনি আরও জানান,ক্র্যাশ প্রোগ্রামের আওতায় মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি সংশোধন আবেদন জমা পড়ে। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পন্ন করা হয়েছে। বর্তমানে বাকি আছে মাত্র ৭৬ হাজার ৬৯৪টি আবেদন।

এছাড়া তিনি আরও বলেন,২০২০ সাল থেকে এনআইডি সংশোধনের জন্য মোট ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি নিষ্পন্ন হয়েছে। চারটি ক্যাটাগরিতে এসব আবেদন নিষ্পত্তি করা হয়।

সচিব আশাবাদ ব্যক্ত করেন, সার্বিকভাবে এনআইডি সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল