banglahour

সীমান্তে ৮০ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি

অপরাধ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫৫ অপরাহ্ন

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৮০ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে উত্তোলনকৃত পাথর বহনকারী নৌকা জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ৪৮ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল